যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত তুর্কি আলেম ফেতুল্লাহ গুলেনকে ফেরত দেয়ার বিষয়ে আলোচনায় বসতে আগামি সপ্তাহে তুরস্কে আসছে মার্কিন বিচার বিভাগের প্রতিনিধি দল। তুর্কির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এ তথ্য জানিয়েছে।

গুলেনকে তুরস্কের কাছে প্রত্যার্পনের বিষয়ে দুদেশের মধ্যে চিঠি চালাচালি হয়েছে বলে জানিয়েছে সূত্র।
গত ১৫ই জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় গুলেনকে দায়ী করেছে তুর্কি সরকার। এ ঘটনায় ২৩৯ জন নিহত হয়, আহত হয় ২,২০০জন।
সূত্র জানায়, প্রথমে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তুর্কির বিচার মন্ত্রণালয় বরাবর চিঠি লেখে। এতে গুলেনের প্রত্যার্পন বিষয়ে আলোচনায় প্রতিনিধি দল বিনিময়ের পরামর্শ দেয়া হয়। তুর্কিও এর ইতিবাচক উত্তর দেয়।

প্রথমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্কে প্রতিনিধি দল পাঠানোর কথা বলে তুর্কি সরকার। মার্কিন বিচার বিভাগ এ প্রস্তাবনায় একমত পোষণ করেছে। দেশটি আগামি সপ্তাহে তুরস্কে প্রতিনিধি দল পাঠাবে বলে জানায় সূত্র।

ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে দুটি অনুরোধ পাঠিয়েছে আঙ্কারা।

এসএন