ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ১২ মিনিটে দেশটির নিয়াস অঞ্চলে সিবোলগা থেকে ১শ' ৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানা গেছে।

তবে এতে কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

কেএইচ