গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ মুনাওয়ার সেলিমের ব্যক্তিগত সহকারী ফারহাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ভারতীয় গোপন প্রতিরক্ষা নথি চুরির অভিযোগে বৃহস্পতিবার পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গ্রেফতার করে নয়াদিল্লি পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতার হওয়া পাকিস্তান হাই কমিশনের ওই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন ফারহাত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় আরো কয়েকজন গ্রেফতার হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ। তবে এখানে ফরহাতের ঠিক কী ভূমিকা ছিল তা স্পষ্ট করেনি পুলিশ।


এমএনজে