বিয়ের রাতে স্থানীয় এক হোটেলে জাকজমক পার্টির আয়োজন করেছিলেন বর পক্ষ। এ সময় নতুন বৌয়ের সঙ্গে হোটেলের রিসিপশনে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন বর। তখন এক ব্যক্তি তার হাতে একটি ফুলের তোড়া এবং খাম ধরিয়ে দেন। খাম খুলতেই বেরিয়ে পড়ে বৌয়ের আগের সম্পর্কের খবর। সেখানে সাবেক প্রেমিকের সঙ্গে তার স্ত্রীর বেশ কিছু ঘনিষ্ঠ ফটোগ্রাফ ছিল। এগুলো দেখার পর ভেঙে পড়েন এবং বিয়ের রাতেই নববধূকে তালাক দেন এক সৌদি স্বামী।

সম্প্রতি এক কুয়েতী টিভি চ্যানেলে এ নাটকীয় ঘটনার খবর সাড়ম্বরে প্রকাশ করা হয়েছে। তবে ওই সৌদি যুবক, তার স্ত্রী এবং প্রেমিকের নামধাম প্রকাশ করা হয়নি।এছাড়া কোন হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল সে বিষয়েও কিছু বলা হয়নি।

বিয়ের চারদিন আগে ওই নারীর সঙ্গে দেখা করেন তার সাবেক প্রেমিক। তিনি তার বিয়ে ভেঙে দিয়ে ফের তার সঙ্গে সম্পর্ক কথা বলেন। কিন্তু পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই সৌদি যুবতীর। তাই তিনি তার প্রেমিককে তার স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করার অনুরোধ জানান। এতে ক্ষেপে যান তার প্রেমিক। সে তার হবু স্বামীকে তাদের সম্পর্কের কথা জানিয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। কিন্তু তার হুমকিকে পাত্তা দেননি ওই নারী। নির্ধারিত দিনে তার পরিবারের পছন্দের ছেলের গলায় মালা দেন তিনি। আর তখনই ঘটে এমন অনাকাঙ্খিত ঘটনা। সূত্র: গালফ নিউজ

ঢাকা. ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ