ইরানের একটি ড্রোন হরমুজ প্রণালীতে ভূপাতিত করার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। দেশটি নৌবাহিনী ড্রোনটি ভূপাতিত করেন বলে জানান তিনি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার ওই ড্রোনটি মার্কিন জাহাজের এক হাজার গজের মধ্যে চলে আসার পর যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবে এটি ভূপাতিত করে।

তবে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ড্রোন ভূপাতিত হওয়ার কোন খবর তাদের কাছে নেই। গত জুনে ওই একই এলাকায় ইরান একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছিল।

এর আগে তেহরানের তরফ থেকে জানানো হয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে জ্বালানি চোরাচালানের অভিযোগে রোববার বিদেশি একটি ট্যাঙ্কার এবং এর ১২ জন ক্রুকে আটক করা হয়েছে।

গত মে মাস থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল এলাকায় ইরানের বিরুদ্ধে ট্যাঙ্কারে হামলার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব অভিযোগ নাকোচ করেছে ইরান।

সাম্প্রতিক এসব ঘটনা ওই এলাকায় সামরিক সংঘাত শুরু করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে সবাইকে জানাতে চাই আমি। এটি ইউএসএস বক্সার সম্পর্কিত যা একটি উভচর যুদ্ধ জাহাজ।

তিনি বলেন, অনেক বেশি কাছে প্রায় এক হাজার গজের মধ্যে চলে আসার কারণে ইরানের একটি ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে বক্সার।

জেড