ক্যালিফোর্নিয়ায় জয়ের মাধ্যমে হিলারি ক্লিনটন ইলেক্টোরাল ভোটে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হলেও এখন অনেক এগিয়ে ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে, হিলারি পেয়েছেন ২১৫টি ভোট। খবর ওয়াশিংটন পোস্ট।

প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে পেতে হবে ২৭০টি ইলেক্টোরাল ভোট। সেই ক্ষেত্রে ট্রাম্পকে আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। অপরদিকে হিলারির আরো ৫৫টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ‌্য ২২ কোটি। তার মধ‌্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হবে।


এমএনজে