কিম কার্দিশিয়ানের পর এবার ফ্রান্সে মুখোশধারী সন্ত্রাসীর কবলে পড়লেন ভারতীয় অভিনেত্রী মল্লিকা শেরওয়াত গত সপ্তাহে তিনজন মুখোশধারী প্যারিসে মল্লিকার বাড়িতে এ হামলা চালায়।
দেশটির পুলিশের বরাতে সিএনএন এ খবর দিয়েছে। এরআগে গত মাসে মার্কিন রিয়েলিটি শো স্টার কিম কার্দিশিয়ান প্যারিসে হামলার শিকার হয়েছিলেন।
কার্দিশিয়ান যেখানে হামলার শিকার হয়েছিলেন, সেখান থেকে মল্লিকার বাড়ির দূরত্ব মাইলখানেক। এদিকে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দিয়েছেন মল্লিকা। তবে এতে তিনি কতটা আহত হয়েছেন, তা বোঝার উপায় নেই।
৪০ বছর বয়সী মল্লিকা তার প্রেমিক ব্যবসায়ী কার্লি অক্সেনফেন্সের সঙ্গে হলওয়েতে নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকেন।
সেখানে গত শুক্রবার সন্ধ্যায় তিন মুখোশধারী তার ওপর হামলা চালায়।
এ সময় মুখোশধারীরা টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। মল্লিকার প্রেমিককেও মারধর করেন। পরে নায়িকার চিৎকারে পালিয়ে যায় হামলাকারীরা। তবে তারা কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারেনি।
এদিকে এ ঘটনার সঙ্গে কার্দিশিয়ানের ঘটনার কোনো সাদৃশ্য আছে কি না সে বিষয়ে কথা বলতে চাননি পুলিশ। তদন্তের পর এ বিষয়ে তারা কথা বলবেন বলে সিএনএনের খবরে বলা হয়েছে।
জেড





