ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে সীমিত আকারে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে জার্মান চ্যান্সেলর এ্যঙ্গেলা মের্কেলকে একথা জানিয়েছেন।
এ ব্যপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাষ্ট্র বলছে এখনো সীমান্তে কয়েক লক্ষ রুশ সৈন্য মোতায়েন রয়েছে।
এদিকে, ইউক্রেন জানিয়েছে সীমান্ত এলাকা থেকে কোন রুশ বাহিনীকে সরিয়ে নেয়া হয়নি।
জার্মান সরকার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের অফিস থেকে জানানো হয়েছে, মি. পুতিন চ্যান্সেলরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাঁকে এ বিষয়ে অবহিত করেছেন।
তবে, সীমান্ত এলাকা থেকে কি পরিমাণ সৈন্য প্রত্যাহার করা হবে সে ব্যপারে বিস্তারিত কোন তথ্য দেয়নি রাশিয়া। একটি রুশ ব্যাটালিয়নে সাধারণত তিনশো থেকে এক হাজার জন পর্যন্ত সৈন্য সংখ্যা থাকে।
কিন্তু ইউক্রেন দাবী করেছে সীমান্ত এলাকা থেকে কোন রুশ বাহিনীকে সরিয়ে নেয়া হয়নি।
এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ার কয়েকজন মন্ত্রীর ক্রাইমিয়া সফরের নিন্দা জানিয়েছে ইউক্রেন।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুর্চিনভ বলেছেন, মি. ল্যাভরভ, মি. পুতিন এবং মি. মেদভেদেভ রুশ ফেডারেশনের ব্যপারে যা খুশি সিদ্ধান্ত নিতে পারেন।
“আমার মনে হয় রুশ নেতৃবৃন্দের রুশ ফেডারেশনের সমস্যা নিয়েই মাথা ঘামানো উচিত, ইউক্রেনের সমস্যা নিয়ে নয়। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সরকার, পার্লামেন্ট এবং দেশের নাগরিকেরাই যথেষ্ট।”
ঐ সফরে মি. মেদভেদেভ ক্রাইমিয়াকে একটি বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা এবং সেখানে বিনিয়োগ বাড়ানোর ব্যপারে আশ্বাস দেন।
এর আগে ক্রাইমিয়া সংকট নিরসনে প্যারিসে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি আলোচনা কোন ফলপ্রসূ অগ্রগতি ছাড়াই শেষ হয়। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া
ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে সীমিত আকারে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে জার্মান চ্যান্সেলর এ্যঙ্গেলা মের্কেলকে একথা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















