আর্জেন্টিনার নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে যাচ্ছেন বিরোধী প্রার্থী অর্থাৎ বুয়েনোস আয়ার্সের মেয়র মৌরিশিও মাক্রি।

ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেয ডি কির্চনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল স্কিওলি।

রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনে দেশের ৬৬ শতাংশ লোক ভোট দিয়েছেন। রোববার রাতে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯১ দশমিক ৫ শতাংশ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে মাক্রি পেয়েছেন ৫২ দশমিক এক শতাংশ। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল স্কিওলি পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

মাক্রির নির্বাচনী প্রচার কাজের ম্যানেজার মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলছিলেন, আমরা ভীষণ আনন্দিত। আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।

এআই