ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার। তবে বৈরি আবহাওয়ার করণে তাদের পটুয়াখালী সফর স্থগিত করা হয়েছে।

খবরটি নিশ্চিত করে চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া বইছে। সঙ্গে অঝরে বৃষ্টি ঝরছে যার কারণে মন্ত্রীদ্বয়ের পটুয়াখালী সফর স্থগিত করা হয়েছে।

আ স ম ফিরোজ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বরাত দিয়ে জানান, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা পটুয়াখালীর কর্মসূচি বাতিল করে সড়ক পথে সাভার যাচ্ছেন।

পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, বৈরী আবহাওয়ার কারণে জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সফর আপতত স্থগিত করা হয়েছে।

পটুয়াখালীতে মন্ত্রীদ্বয় কোস্টাল লাভলিহুডস এ্যাডাপসন প্রোজেক্টের (ক্লাপ) আওতায় সদর উপজেলার হকতুল্লাহ গ্রামে নবনির্মিত হকতুল্লাহ সাইক্লোন শেল্টার উদ্বোধনের কথা ছিলো।

এআই/ এআর