চীনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৯ জুন) চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
বিস্ফোরণের কারণে সেখানকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায় ইন্টারনেটে প্রকাশিত ছবিতে।
তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে স্থানীয় উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ওএফ





