মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে। প্রাথমিকভাবে কয়েকটি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এতে অঙ্গরাজ্যগুলোতে কাঙ্ক্ষিত জয়ে এগিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আর তার কিছুটা পিছিয়ে আছে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জানা গেছে, ট্রাম্প পেয়েছেন ২৪৪টি ইলেক্টোরাল ভোট। আর হিলারি ক্লিনটন পেয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট।

প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে পেতে হবে ২৭০টি ইলেক্টোরাল ভোট। সেই ক্ষেত্রে ট্রাম্পকে আর মাত্র ২৬টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। অপরদিকে হিলারির আরো ৬১টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর এই ৫৮তম নির্বাচনের মাধ্যমে দেশটির জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে বেছে নেবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে ৩২ কোটি মানুষ। এর মধ্যে ভোটারযোগ‌্য ২২ কোটি। তার মধ‌্যে ভোটার সাড়ে ১৪ কোটি। তবে ভোট না দেওয়ার প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রে। কেননা, গতবার ভোটের হার ছিল মাত্র ৫৭ শতাংশ। আর প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে ২৭০টি পেতে হবে।


এমএনজে