যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনী প্রথম বিতর্কে জয়ী হওয়ার পর আজ দ্বিতীয় বিতর্কেও জয়ের মুকুট হাতিয়ে নিল হিলারী, তাই বলে পাশে দাড়িয়ে থাকা পরাজয় মেনে নেওয়া ডোনাল্ড ট্রাম্প একেবারেই যে পচে গেলেন তাও না। ক্রমান্বয়ে তিনিও এগোচ্ছেন বলে সিএনএন'র এক জরিপে এমন তথ্য ওঠে আসে। আজ বিতর্ক শেষে দর্শকদের মতের ভিত্তিতে এমন জরিপ করে সিএনএন।

দ্বিতীয় বিতর্কের পর দর্শক জরিপে হিলারি ৫৭ ভাগ ও ট্রাম্প পেয়েছেন ৩৪ ভাগ ভোট।এরআগে প্রথম বিতর্কের পর হিলারি ৬২ ভাগ ভোট পেয়েছিলেন।

সোমবার বাংলাদেশ সময় ভোরে মিসৌরির সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির এই বিতর্কে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকার দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিসি টেলিভিশনের মার্থা রাডাৎস ও সিএনএনের অ্যান্ডারসন কুপার।

হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বিতর্ক যে খুব একটি আন্তরিক পরিবেশে হবে না, সেটি প্রথমেই আঁচ পাওয়া যাচ্ছিল। বিতর্কের শুরুতে তারা কেউ কারও সঙ্গে হাত মেলাননি। পরে মাঝে মধ্যেই তাদের ভাষার প্রয়োগ যেমন ছিল আক্রমনাত্মক, তেমনি বিদ্বেষপূর্ণ।

প্রায় ৯০ মিনিটের বিতর্কে দুই প্রার্থী নারী, স্বাস্থ্যসেবা, বাণিজ্যনীতি,ই-মেইল কেলেংকারি, পররাষ্ট্রনীতি ও আয়কর ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। পুরো বিতর্ক এতটাই আক্রমণাত্মক এবং পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল যে, শেষ পর্যন্ত একজন দর্শক দু'জন প্রার্থীকে পরস্পরের ভালো দিক কী আছে সে সম্পর্কে প্রশ্ন করেন।

উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'তিনি (হিলারি ক্লিনটন) কখনও হাল ছাড়েন না। তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান। তিনি বেশ লড়াকু একজন ব্যক্তি।' আর হিলারি ক্লিনটন জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের পছন্দ করেন।

তিনি বলেন, 'সে যা কিছু করে, আমি তার প্রায় সবগুলোর সঙ্গেই একমত না। কিন্তু তার সন্তানরা অসাধারণ।' এ সময় শুরুর তিক্ততা আর দেখা যায়নি। তারা পরস্পরের সঙ্গে হাল মেলান।

জেড