মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বলে মনে করেন অর্ধেক মার্কিনী। কুইনিপিয়াক ইউনিভার্সিটির নতুন জরিপে এই তথ্য পাওয়া গেছে।
জরিপে দেখা গেছে, শতকরা ৪৯ ভাগ মার্কিনী বলেছেন, ট্রাম্প একজন বর্ণবাদী প্রেসিডেন্ট। ৪৭ ভাগ সেটা বিশ্বাস করেন না।
জরিপে দেখা যায়, ৮৬ ভাগ রিপাবলিকান মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদী নন। তবে ৮৬ ভাগ ডেমোক্র্যাট ট্রাম্পকে বর্ণবাদী মনে করেন।
নিরপেক্ষ মার্কিনীদের মধ্যে ৫০ ভাগ ট্রাম্পকে বর্ণবাদী মনে করেন এবং ৪৪ ভাগ সেটা মনে করেন না। ৫৫ ভাগ মার্কিনী ট্রাম্পের আমলে কর্মসংস্থানে সন্তুষ্ট নন।-সিএনএন।
জেড





