কম্বোডিয়ায় এক বিয়ে অনুষ্ঠানে গ্রেনেড হামলায় ৯ জন নিহত ও বর-কনেসহ ৩০ জন আহত হয়েছে। কনের প্রেমিক এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাতের এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
প্রাদেশিক পুলিশ প্রধান হোরং থুল এএফপিকে টেলিফোনে জানান, মধ্যাঞ্চলীয় কামপোং থোম প্রদেশে এ বিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা যখন নাচছিলেন তখন গ্রেনেডটি ছোঁড়া হয়।
তিনি আরো জানান, এই হামলায় ৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে নিহত হয়েছে।
থুল জানান, হামলায় কনের উরু ভেঙ্গে গেছে ও বর হাতে আঘাত পেয়েছে।
পুলিশ এই ঘটনার জন্য ত্রিভূজ প্রেম দায়ী বলে ধারণা করছে।
এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
[b]ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি. কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
বিয়ে অনুষ্ঠানে গ্রেনেড হামলায় নিহত ৯, আহত ৩০
কম্বোডিয়ায় এক বিয়ে অনুষ্ঠানে গ্রেনেড হামলায় ৯ জন নিহত ও বর-কনেসহ ৩০ জন আহত হয়েছে। কনের প্রেমিক এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।