দুবাইতে এই প্রচন্ড গরমে আট মাস ধরে খেয়ে না খেয়ে একটি বাসার ছাদের ওপর দিন কাটাচ্ছে সঞ্জীব রাজন। সে একজন ভারতীয় নাগরিক। এখানে কাজ করতে এসেছে এখন বাড়ি যেতে পারছে না কারণ তার মালিক তাকে পাসপোর্ট ফেরত দিচ্ছে না।
সঞ্জীব একজন ইলেক্ট্রেশিয়ান। তার বাড়ি ভারতের কেরালায়। সে দুবাইতে সারজাহ কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতো। সে অনেক চেষ্টা করছে বাড়ি যাওয়ার জন্য। এরই মধ্যে ২৬৩ দিন পার করেছে কিন্তু কোন কাজই করতে পারছেনা কারণ তার হাতে পাসপোর্ট নেই।

"দুই বছর চুক্তিতে আমি এখানে কাজ করতে এসেছি। আমার চুক্তির মেয়াদ ১১ই মার্চ শেষ হয়েছে । এখানে ৯০০ দিরহাম করে প্রতি মাসে দিতো কিন্তু তা আমারই হতো না পরিবারকে পাঠনোতো দূরে থাক।" এক প্রশ্নের জবাবে এই রকমই উত্তর দেয় সঞ্জীব।

এখন কি করবেন জানতে চাইলে তিনি বলেন " এখানে বাচার জন্য কোন খাবার বা রুম নেই, আমার কাছে কোন টাকাও নেই। আমি বাড়ি যেতে চাই । আমার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং আমার দুই সন্তান আমার জন্য অপেক্ষা করছে। আমাকে একটু যা্ওয়ার ব্যবস্থা করে দিবেন"
জেড





