মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আপিল বিভাগ মৃত্যুদন্ড রায় বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা। শুত্রুবার স্থানীয় সময় দুপুর ১২টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশে এ রায় প্রত্যাখান করে তারা।
বিক্ষোভ সমাবেশে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মাওলানা নিজামী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বাংলাদেশে থেকে ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার লক্ষ্যে নিজামীর বিরুদ্ধে সরকার ফরমায়েশী রায় দিয়েছে। দলীয় বিচারকদের দেয়া রায় জাতি মানে না। ‘কোয়ালিশন অফ বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (ক্বোবা)’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা আরো বলেন, এই রায় সম্পূর্ণ রাজনৈতিক।
বক্তারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধের অভিযোগের নাম করে জামায়াত নেতা আলী আহসান মো: মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। এখন একই কায়দায় ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ খারিজ করে বিচারিক হত্যার ষড়যন্ত্র করছে অবৈধ সরকার।
বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার একের পর এক রায় দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা বলেন, তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের যোগসাজশে যে মিথ্যা কল্পকাহিনী রচিত হয়েছে আর সেখানে ট্রাইব্যুনালের বিচারকেরা সেখানে হার মানিয়েছেন। এর অন্যতম প্রমাণ মাওলানা সাঈদীর বিরুদ্ধে স্কাইপ কেলেংকারী।
বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন, ক্বোবার নেতা এম এম মাওলা সুজন, রাশেদুজ্জামান, মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল আরিফ, বেলাল হোসেন প্রমুখ।
ব্রুকলীনে প্রগ্রেসিভ ফোরামের বিক্ষোভ সমাবেশ
ব্রুকলীন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড রিবিউ রায় আফিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে ‘বাংলাদেশী আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম’ (বাপফ)। ৫ মে বৃহস্পতিবার নিউ ইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীনে রাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম -এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম, কমিউনিটি নেতা মীর মাসুম আলী, অধ্যাপক কাজী ইসমাঈল, ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল্লাহ বেলাল, মাওলানা সাফায়েত হোসে সাফা, ক্যাবী সোসাইটির সাবেক সভাপতি ডা: আজিজ উল্লাাহ প্রমুখ।
এমআর





