মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ দিনের শাসনামলকে সমর্থন করেছেন । মঙ্গলবার হার্ভার্ড কেনেডি স্কুল ইন্সটিটিউট অব পলিটিক্স’এর জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, প্রায় ৪০ শতাংশ মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার ১০০ দিনকে অসমর্থন করে তা ‘এফ’ সূচক হিসেবে চিহ্নিত করেন। তবে আইএস ও ওবামাকেয়ার কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য মাত্র এক তৃতীয়াংশ নাগরিক ট্রাম্পের শাসনকে সমর্থন করেছেন।

১৮-২৯ বছর বয়সী ২৫০০ মার্কিন নাগরিক এ জরিপে অংশ নেন। জরিপে আরো দেখা যায়, অন্যান্য আধুনিক রাষ্ট্রপতির চেয়ে মার্কিন নাগরিকদের কাছে ট্রাম্পের সমর্থনের রেটিং অনেক কম। যা ট্রাম্পের নতুন প্রশাসনের জন্য উদ্বেগজনক ব্যাপার। জরিপে দেখা যায়, মাত্র ৪৮ শতাংশ উত্তর দাতা ডেমোক্রেটিক পাটিকে সমর্থন করেন তবে তারা অনেক বিষয়ে ট্রাম্পের প্রশাসনের সাথে ভিন্ন মত পোষণ করেন। এদের মধ্যে ২৮ শতাংশ রিপাবলিকানদের সমর্থন করেন। বাকিরা কোনো দল সমর্থন করেনি। প্রায় ৭০ শতাংশ মার্কিন তরুণের কাছে ওবামাকেয়ার এবং অভিবাসী বিষয়ে ট্রাম্পের টুইটটি উপযুক্ত নয়।

এই সপ্তাহে বিভিন্ন টিভি মিডিয়ার জরিপে দেখা যায় ৫৪ শতাংশ ট্রাম্পের শাসনকে সমর্থন করেছে। এছাড়া ৫৩ শতাংশ অসমর্থন করেছে। মনে করা হয় এই জরিপ ট্রাম্প পরবর্তী সময়ের শাসনকে প্রভাবিত করবেনা। তবে বেশিরভাগ মার্কিন নাগরিক ট্রাম্পের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রকে একত্রিত করার নতুন প্রতিশ্রæতি মনে করে। এদের ৭৫ শতাংশ মনে করে কোনো পরিবর্তন করার জন্য ভোট হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যম। উল্লেখ্য, যুবকরা এমন একজন নেতা খুঁজছে যিনি আমেরিকাকে একত্রিত করবেন, গত বছর ভোটের সময় এক জরিপে এই তথ্য উঠে আসে। সিএনএন
জেড