নেপালে আবারো দ্বিতীয় দিনে নেপালের কোদারির ১৭ কি.মি. দক্ষিণে ভূমিকম্প আঘাত হেনেছে এবং হিমালয়ে তুষার ধসের ঘটনায় হতাহতের আশাঙ্কা রয়েছে।
রোববার এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা যায়।
ইউএসজিএস সূত্র জানিয়েছে আজকের রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৭।
উল্লেখ্য, গতকাল নেপালের কেন্দ্রস্থল পোখারায় প্রথম ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৭ দশমিক ৯।
এ ঘটনায় দুই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসএইচ





