রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাহুল গান্ধী এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। রাজীব-সোনিয়া তনয় বললেন, মনের মত মেয়ে পেলেই বিয়ে করে নেব। এর আগে যতবার বিয়ের প্রসঙ্গ এসেছে ততবারই মিষ্টি হেসে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার একেবারে সোজাসাপটা বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছাপ্রকাশ করলেন।
বিয়ের কথা ছাড়াও রাহুল বললেন তাঁদের শখের কথা। কংগ্রেস সহসভাপতি বললেন, সিনেমা দেখার চেয়ে বই পড়তেই তিনি বেশী পছন্দ করেন। আফগানিস্তান, পাকিস্তান এবং চিন নিয়ে তিনি পড়তে বেশী পছন্দ করেন৷ বলিউডের চেয়ে হলিউডের সিনেমা বেশী দেখেন। তবে রাহুল এড়িয়ে গেলেন কোন নায়িকা তাঁর বেশী পছন্দের। বললেন, বিশেষ কোনও নায়ক- নায়িকা নন তাঁর পছন্দ হল সিনেমায় ভাল কাজ দেখা।
এদিকে, কংগ্রেসকে খাটো করে দেখা ঠিক নয়। ২০০৯র থেকে বেশি আসন পাবে কংগ্রেস। দাবি করেন রাহুল । সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তাঁর দাবি, কেন্দ্রে সরকার গড়বে ইউপিএ থ্রি। কংগ্রেস কতগুলি আসন পেতে পারে এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি কংগ্রেস সহ সভাপতি। তাঁর বক্তব্য, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে কাজ করবে কংগ্রেস। নাম না করে বিজেপির আক্রমণ করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, ক্ষুদ্র রাজনীতির স্বার্থে যে সব দল সাম্প্রদায়িক রাজনীতি করে তার বিরুদ্ধে লড়াই করে যাবে কংগ্রেস। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ১৮মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]
বিয়ে করবেন রাহুল, তবে...
রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাহুল গান্ধী এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। রাজীব-সোনিয়া তনয় বললেন, মনের মত মেয়ে পেলেই বিয়ে করে নেব। এর আগে যতবার বিয়ের প্রসঙ্গ এসেছে ততবারই মিষ্টি হেসে প্রসঙ্গ
বিয়ের এক দিন আগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর এলাকায় সামিউল ইসলাম সুমিত (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিয়ের ঠিক আগমুহূর্তে তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ববি হাজ্জাজ নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন
দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর জন্য তদবির করছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে এ ধরনের আলোচনা ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে
মোবাইল অ্যাপে পরিচয়, এরপর প্রায় এক বছরের যোগাযোগ ও প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এক চীনা তরুণ।
বাল্যবিবাহ ঠেকাতে বিয়ে নিবন্ধনে নতুন ডিজিটাল ব্যবস্থা
বাল্যবিবাহ, গোপন বহুবিবাহ, ভুয়া তালাক ও জাল বিবাহ সনদ প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যুক্ত করে ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
















