চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে এক গুরুত্বপূর্ণ সফরে রয়েছেন। এর মধ্যেই বুধবার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর প্রায় শতাধিক সৈন্য লাদাখের চুমার অঞ্চলে সীমান্ত টপকে অনুপ্রবেশ করল। বৃহস্পতিবার চীনের এই অনুপ্রবেশের প্রসঙ্গটি সম্ভবত জিনপিংয়ের সঙ্গে সঙ্গে বৈঠকে আলোচনায় তুলবেন মোদী।

চীনা প্রেসিডেন্টের তিন দিনের ভারত সফর চলাকালীন সময়েই এই অনুপ্রবেশ চিন্তা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

বৃহস্পতিবার মোদী-জিনপিং বৈঠকে দু'দেশের প্রধানের বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করা হবে অনুমান করা হচ্ছে।

পিএলএ-এর বারবার অনুপ্রবেশ মোকাবিলা করতে ইতিমধ্যে ভারতীয় সেনাও সীমান্তে বাহিনী পাঠিয়েছে।

ইতিমধ্যে দু'দেশের ব্রিগেডিয়াররা সীমান্তে বৈঠক করেছেন। কিন্তু সূত্রের খবর এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। ফলে দু'পক্ষ দ্রুত ফের বৈঠকে বসবে বলে সূত্রে প্রকাশ। সূত্র: জি নিউজ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ