ইরানের সংসদীয় নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়ের পথে রয়েছে প্রেসিডেন্ট হাসান রুহানির জোট।ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির সংস্কারবাদী ও মধ্যপন্থী জোট ২৯০ টি আসনের মধ্যে ১২৮ টি আসনে জয় পেয়েছে যেখানে বিরোধীরা পেয়েছে ১২৪ টি আসন। বাকী আসনগুলো পেয়েছে স্বতস্ত্র প্রার্থীরা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, শুক্রবার অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ৬৮ টি আসনের মধ্যে ৩৩ টি আসনে জয় পেয়েছিল প্রেসিডেন্ট রুহানির সংস্কারবাদী জোট এবং রক্ষণশীলরা পেয়েছিল ২১ টি আসন।

নির্বাচনের এই ফলাফল সরকারিভাবে নিশ্চিত করা হলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো দেশটিতে সংসদীয় আসন প্রাপ্তির দিক দিয়ে রক্ষণশীলদেরকে ছাড়িয়ে যাবে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো।

সূত্র: আলজাজিরা

এআই