ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর সোদি-নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের ২২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের নির্বাসিত সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করতে ও হুতিদেরকে প্রতিহত করতে সৌদি আরবসহ অন্যান্য আরব রাষ্ট্র গত মার্চ থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
হুতি বিদ্রোহীরা গত বছরের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা'র নিয়ন্ত্রণ করছে।
ইয়েমেনে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতের আরো পাঁচ জন সৈন্য নিহত হয়েছিলেন।
২২ জন সেনা সদস্যের নিহত হওয়ার কারণ নিয়ে সাংঘর্ষিক তথ্য রয়েছে।
হুতিরা বলেছেন, কেন্দ্রীয় মারিব এলাকায় জোট বাহিনীর ক্যাম্পে একটি অস্ত্র ভাণ্ডারে রকেট হামলার মাধ্যমে আগুন জ্বালিয়ে দেই। এর ফলে এমিরাতের ও ইয়েমেনের বেশ কয়েক জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার ও যুদ্ধযান ধ্বংস হয়েছে।
বিপরীতে, ইয়েমেনের সেনাবাহিনী সূত্র জানিয়েছে যে অস্ত্রভাণ্ডারে একটি দুর্ঘটনাজনক বিষ্ফোরণে যেসব সেনা সদস্যরা মারা গেছেন তাদের মধ্যে এমিরাতের সেনারাও ছিলেন।
জেডআই





