চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের নিংহাই পল্লীতে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৯ জন মারা গেছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।
নিংহাই কর্তৃপক্ষ জানায়, রোববার ওই কারখানায় আগুন নাগে বলে সোমবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপির।
দেশটির শিল্পখাতে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সরকারের টুইটার ধরণের সরকারি ওয়েবিও একাউন্টে এ কথা বলা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও সূত্র উল্লেখ করেছে।
আগামীকাল মঙ্গলবার দেশটিতে কমিউনিস্ট শাসনের ৭০ বছর বার্ষিকী পালিত হচ্ছে। এর ঠিক আগে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল।
উল্লেখ্য, চীনে শিল্পখাতে দুর্ঘটনা খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা জনিত নিয়ম কানুনগুলো তেমনভাবে মানা হয়না বলেই প্রায়ই এ ধরণের দুর্ঘটনা ঘটে। চলতি বছরের মার্চে একটি রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণে হতাহত হয় ৭৪ জন শ্রমিক।
এরপর জুলাইয়ে মধ্য চীনে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারায়। এছাড়া, গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক নগরী জেনজিয়াকাও’তে বিস্ফোরণে ২৩ জন নিহত হন।
এএস





