পাকিস্তানে সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দানকারী ইমরান খান ও তাহির উল কাদরির বিরুদ্ধে সমন জারি করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তাদের আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

লাহোর হাইকোর্টে মুলতান বার এসোসিয়েশনের এক আবেদনের প্রেক্ষিতে বুধবার এ আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

মামলার বাদী পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান আওয়ামী তেহরিক পার্টির প্রধান ডা. তাহির উল কাদরির আন্দোলন নিয়ে আদালতে অভিযোগ করেন-তারা বেআইনিভাবে ‘রেড জোনে’ আন্দোলন করছেন; যেখানে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান অবস্থিত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সরকারি বাসভবনসহ বিদেশি দূতাবাসগুলোও এ এলাকায় অবস্থিত। তাই তাদের নিবৃত রাখার জন্য আদালতের প্রতি আবেদন জানানো হয়। সূত্র: ডন অনলাইন

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ