মানুষের সমালোচনার হাত থেকে বাঁচতে ও নিজের প্রতিষ্ঠানকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অ্যাপসভিত্তিক জনপ্রিয় ক্যাব সার্ভিস উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক।

উবার জানিয়েছে, ট্রাম্পের কারণে মানুষের সমালোচনার হাত থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে বাঁচাতে তিনি ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে যে সব প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম হুমকির আশংকায় রয়েছে, উবার তার মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ক্ষতিগ্রস্তকর্মী বিশেষ করে বেকার হতে যাওয়া গাড়ি চালকদের সহায়তার জন্য ৩০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করছে।

কেবলমাত্র নিউইয়র্কেই উবারের ৪০ হাজার চালক রয়েছেন, যাদের বেশির ভাগই অভিবাসী। ট্রাভিস কালানিক ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে তার পদত্যাগের কথা বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মীদের জানান।

জেড