কাঠমাণ্ডুতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির ওপর বৃহস্পতিবার সার্ক সদস্য রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক নিউইয়র্কের হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, বৈঠকে সার্কভুক্ত আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের দেশের অগ্রাধিকারমূলক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি বৈঠকে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয় উপস্থাপন করেন।’

এই আলোচনায় আঞ্চলিক যোগাযোগ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ও স্থান পায় ।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ