যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার নিউইয়র্ক থেকে একজনকে রাইফেল ও গুলির বাক্সসহ গ্রেফতার করা হয়েছে।  
জর্জ বুশ হুমকির ঘটনায় ফেডারেল আদালতে অভিযোগ করেছেন। গ্রেফতারকৃত বেঞ্জামিন স্মিথ নিউইয়র্কের অধিবাসী। তার বিরুদ্ধে বুশকে হত্যা, কিডন্যাপ ও শারীরিকভাবে ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
স্মিথ সাবেক এই প্রেসিডেন্টের দুই কন্যার একজন বারবারাকে ভালবাসার ব্যাপারে আগ্রহী ছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের জেলা আদালত ম্যানহাটনে অভিযোগ দায়েরের সময় এ কথা উল্লেখ করা হয়। গ্রেফতারের সময় স্মিথ চিৎকার করে বলেন, বুশকে এটা পেতে হবে। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্মিথের আইনজীবী পেগি ক্রস গুল্ডেনবার্গ বলেন, এই মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি শনিবার সন্ধ্যায় কারাগারে নেয়ার পর তাকে কোথায় রাখা হয়েছে তাও জানা যায়নি।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]