পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব অনিল গোস্বামী বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে এএইচ মাহমুদ আলী ও অনিল গোস্বামী প্রতিবেশী দু’দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়া, অনিল গোস্বামী বাংলাদেশ-ভারতের মধ্যকার স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং পররাষ্ট্র মন্ত্রীকে এর ফলাফল সম্পর্কে অবহিত করেন।

ভারতীয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলটির সফর দু’দেশের মধ্যকার সম্পর্কোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ