সহিংস বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে আরো ২২ শতাধিক সেনা মোতায়েন করা হয়েছে। মিশৌরির সিনেটের নির্দেশে ন্যাশনাল গার্ডের সদস্যরা সেখানে পৌঁছান।

গত ৬ আগস্টে ফার্গুসন শহরে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ বালককে গুলি করে হত্যা করেন শ্বেতাঙ্গ এক পুলিশ সদস্য। কিন্তু গত সোমবার এ হত্যার দায় থেকে ড্যারেন উইলসন নামের ওই পুলিশ সদস্যকে অব্যাহতি দেওয়ায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে ফার্গুসন রণক্ষেত্রে পরিণত হয়।

এ রায়ের প্রতিবাদে মঙ্গলবার ক্যালিফোর্নিয়া, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন অঙ্গরাজ্যেও বিক্ষোভ হয়েছে।

মিশৌরি গভর্নর জে নিক্সন জানিয়েছেন, ‘ফার্গুসনে ২২ শতাধিক অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবকিছু করা হচ্ছে।’

ইআর