ফ্রান্সে নতুন শ্রমিক আইনের বিরুদ্ধে আন্দোলনে দেশটির আটটি তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। এর ফলে দেশটির ২০ শতাংশ পেট্রোল পাম্পে তেলের মজুদ শেষ হয়ে গেছে।

মঙ্গলবার মার্সেইয়ের ফস সুর মে-তে একটি তেল শোধনাগারে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভালস বলেছেন, শ্রমিক আইন বাতিল করা হবে না এবং এর বিরোধিতা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, যথেষ্ট হয়েছে, এই বিষয়গুলো আর মেনে নেয়া যাচ্ছে না। শ্রমিক কনফেডারেশন সরকারের কাছ থেকে কঠিন প্রত্যুত্তর পাবে। আমরা কনফেডারেশন কর্তৃক অবরুদ্ধ অবস্থানগুলো মুক্ত করা অব্যাহত রাখবে।

এদিকে, শ্রমিক কনফেডারেশন তেল শোধনাগারের উৎপাদন অর্ধেকে কমিয়ে নিয়ে আনার লক্ষ্য স্থির করেছে এবং ট্রেন নেটওয়ার্কেও সেটা ছড়িয়ে দেবে বলে জানিয়েছে। উল্লেখ্য, নতুন শ্রম আইনে নিয়োগদাতাকে চাকরি নিয়োগ ও বরখাস্তে অনেক বেশি ক্ষমতা প্রদান করে। বিবিসি।

এআই