ইসরায়েল জুড়ে নজিরবিহীন বিক্ষোভ অব্যাহতবেনইয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েলের ইতিহাসের নজিরবিহীন বিক্ষোভ অব্যাহত আছে। দেশটির রাজধানী তেলআবিব, জেরুজালেম, হাইফাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এ বিক্ষোভ। চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ ক্রমেই বাড়তে শুরু করেছ।
গেল বছর ডিসেম্বরে এক সংখ্যা গরিষ্টতা না পেলেও কট্টর ডানপন্থিদের নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করেন নেতানিয়াহু। এর পরে এ মাসের ৪ তারিখ দেশটির পার্লামেন্ট নেসেটে সংবিধানে বড় সংস্কারে প্রস্তাব করেন দেশটির বিচার মন্ত্রী। সংস্কারের মধ্যে ছিল, নেসেটের হাতে সুপ্রিম কোর্টের রায় স্থগিতের ক্ষমতা দেয়া, অধিকৃত পশ্চীম তীরে নতুন বসতি স্থাপনের সুপারিশ, সমকামিদের বিচারের ব্যাবস্থাসহ বেশ কয়েকটি মৌলিক বিষয়।
এতে ক্ষুব্ধ হয় নেসেটের বামিপন্থি ও ফিলিস্তিনি সদস্যরা। এর পরই শুরু বিক্ষোভ। সাধারণ ইসরায়েলিরা গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে মনে করছে এসব আইনকে। যা বস্তাবায়ন হলে কট্টর ইহুদি জাতীয়তাবাদ আরও শক্ত হবে বলে মনে করছেন সাধারণ ইসারায়েলিরা।
রোববারও প্রচণ্ড ঠান্ডা আর্ বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। তেলআবিবে বিক্ষোভে অংশ নেয়া সাবেক প্রতিক্ষামন্ত্রী বেনি গেনতাজ বার্তা সংস্থা রংটার্সকে বলেন, ‘এক হাতে ইসরায়েল পতাকা অন্য হাতে ছাতা নিয়ে এসেছি। গণতন্ত্র এবং আইনের সুরক্ষায় এর কোনো বিকল্প আমাদের হাতে নেই।
এইচএম





