পাকিস্তান ও আফগানিস্তানের অভিন্ন সীমান্ত তোরখাম এলাকায় দেশ দুটির মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের সীমান্তে ট্যাংক ও সাঁজোয়া যান এবং অধিক  সেনা মোতায়েন করা হয়েছে।

উত্তেজনা নিরসনে দু’দেশের কূটনৈতিক আলাপ-আলোচনা ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নেয়ার পাশাপাশি তোরখাম সীমান্তের উভয় পাশেই বাড়তি সেনা মোতায়েন করেছে দেশ দু’টি।

পাক-আফগান অভিন্ন সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ উত্তেজনা দেখা দিয়েছে।

অবৈধ ও গোপন যাতায়াত বন্ধ করার উদ্দেশ্যে অভিন্ন সীমান্তের কিছু কিছু অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে পাকিস্তান।

পাকিস্তানের এ পদক্ষেপের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিন্ন সীমান্তে সেনা মোতায়েনসহ সীমান্ত রক্ষীদের অবস্থান আরো জোরদার করেছে আফগানিস্তান।

উত্তেজনা বিরাজমান থাকায় তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে তোরখাম সীমান্ত। উত্তেজনা নিরসনে উভয় পক্ষের আলোচক দল সীমান্তে স্বল্প সময়ের এক বৈঠকে বসেছিল। কিন্তু তাদের এ আলোচনা সফল হয়নি। সূত্র:  আলজাজিরা

এআই