সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেছেন, ইসরাইল সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুইডেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর তেল-আবিব যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ক্ষুব্ধ হয়েছে ওই দেশটি। আর ওই ক্ষোভেরই প্রকাশ ঘটেছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রমের বক্তব্যে।
সুইডেনের জনপ্রিয় দৈনিক 'ডাগেনস নাইহেটর'-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সুইডেনের স্বীকৃতির ব্যাপারে ইসরাইলের সার্বিক প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয়। তবে তাদের সর্বশেষ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন,তাদের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি সব সীমা লঙ্ঘন করেছে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করতে চাইলেও তাকে বাধা দেয়া হতো বলে সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়্যেল মন্তব্য করেছেন।
ইসরাইলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সূত্র : রেডিও তেহরান।
ইআর





