ফিলিস্তিনের হামাস ও ইসরাইলি সৈন্যদের মাঝে চলমান সংঘাতের বিষয়ে আলোচনা করার জন্য সোমবার মিশরের কায়রোতে বৈঠকে বসবেন আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর, এএফপি'র।

ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু রয়েছে।

একজন কূটনীতিক শনিবার জানান, বিভিন্ন সময় আরবলীগের নেতৃত্বদানকারী দেশ কুয়েত সোমবারের এই 'জরুরি' বৈঠকের দাবি জানিয়েছিল।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলী হামলার বিষয়ে এ পর্যন্ত আরব রাষ্ট্রগুলো কোনো সমন্বিত পদক্ষেপ নেয়নি।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই