UN Assistance Mission for Iraq (UNAMI) এর মতে, ইরাকী আর্মিদের মোকাবিলা করতে গিয়ে ইরাকে তাকফিরী ডায়েশ জঙ্গিদের যুদ্বে শুধু মে মাশে মারা যায় প্রায় ৯০০ জন , আর আহত হয় ১৪৫৯ জন।

জাতিসংঘে ইরাকের স্পেশাল প্রতিনিধি জন কিউবিস জানান এ সহিংসতায় ক্রমাগত মৃতের সংখ্যা দিন দিন ভয়ানক রূপ ধারণ করছে।জঙ্গিদের বিরূদ্বে হামলায় সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি বাগদাদ সরকারকে অনুরোধ জানান।

জঙ্গিদের হামলার অন্যতম শিকারে পরিণত হচ্ছে সাধারণ মানুষ। কিছু হামলায় মানুষের বাসস্থানের ক্ষতি সহ তারা অসহায় হয়ে পড়ছে। যেখানে সাহায্যের হাত বাড়ানোর জন্য কাউকে খুজে পাচ্ছে না তারা।

কিউবিস আরো বলেন, এত হত্যাকাণ্ড সত্তেও ইরাকীদের মনোভাব হচ্ছে তারা সবসময় অবিচল থাকবে ।বিশেষ কিছু অঞ্ছলে ঘটনাগুলো বেশি সংঘঠিত হচ্ছে। তিনি সরকারকে জরূরী পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।

প্রায় ১০০ জনের মতো প্রাণহানি ও ১৭০ জনের মতো আহত হয় মে মাসের ১১ তারিখ যখন জঙ্গিদের লক্ষ্য ছিল শুধু শিয়া প্রতিবেশীরা। তারপর তারা ধাপে ধাপে সর্বত্র জঙ্গি কার্যক্রম চালাতে থাকে।

জেড