অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নতুন ফ্লোটিলা। গাজা ভূ-খণ্ডের উপর ইসরাইলি অবরোধ ভাঙার সাম্প্রতিকতম প্রচেষ্টার অংশ হিসেবে কমপক্ষে তিনটি ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে জুন মাস শেষ হওয়ার আগেই ফ্লোটিলাগুলো গাজায় পৌঁছে যাবে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কর্মী কেলি অলসন বলেন, গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়াই ফ্লোটিলাগুলোর প্রধান উদ্দেশ্য নয়। চলাফেরা ও ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতার জন্য গাজা বন্দর খুলে দেওয়াই আসল উদ্দেশ্য।
‘আমাদের লক্ষ্য গাজার অবরোধ খতম করা। আমরা ফিলিস্তিনিদেরকে জানাতে চায় যে আমরা তাদেরকে ভূলে যাইনি। পৃথিবীতে অনেক সংকট রয়েছে, কিন্তু গাজার অবস্থা আসলেই শোচনীয়।’
কেলি বলেন, ইসরাইলি সামরিক বাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে এ ব্যাপারে উদ্বেগ রয়েছে।
‘নিরাপত্তা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা কঠোরভাবে অহিংস নীতির অনুসরণ করছি। আশা করছি ইসরাইল আমাদের উপর কোনো হিংস্র আচরণ করবে না,’ যোগ করেন তিনি।
এর আগে ২০১০ সালের মে মাসে গাজাগামী ফ্লোটিলা মাভি মারমারার উপর ইসরাইলি বাহিনী গুলি বর্ষণ করলে বশে কয়েকজন স্বেচ্ছাসেবী নিহত হয়।
সূত্র: আলজাজিরা
এমএ





