ইরানে সরকার বিরোধী বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এক ইউরোপীয় নাগরিককে গ্রেফতারের দাবি করেছে ইরান।

ইরানের বিচার বিভাগীয় এক উপরস্থ কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করে তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম নিউজ এজেন্সিতে বলা হয়, ইরানের পূর্বাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভে নেতৃত্বদানকারী এক ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করা হয়। যার এখনো কোন নির্দিষ্ট জাতিয়তা খুজে পাওয়া যায় নি।

সংবাদ মাধ্যমে ইরানের পূর্বাঞ্চলে নগরী বরুজার্ড প্রদেশের বিচার বিভাগীয় প্রধান হামিদরেজা আবুলহাসানি বলেন, এক ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করা হয় বরুজার্ড প্রদেশের সরকার বিরোধী বিক্ষোভ থেকে যেখানে সে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিল। ধারণ করা হচ্ছে তার সাথে বিদেশী গোয়েন্দাদের সাথে যোগসূত্র আছে। রয়টার্স

ডেজ