দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত আছে দেশটির রাজধানী তেলআবিবে। পঞ্চম সপ্তাহের মতো ওই বিক্ষোভ চলছে বলে রবিবার কুদস প্রেস জানিয়েছে।
ঘুষ গ্রহণ ও জনগণের তহবিল অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। নেতানিয়াহুকে পদত্যাগেরও আহ্বান জানাচ্ছেন তারা।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে সরকারি দায়িত্বে থাকা লোকদের মধ্যে দুর্নীতি অতীতের যেকোনো সময়ের সীমা ছাড়িয়েছে। নেতানিয়াহু, শীর্ষ রাজনীতিবিদ ডেভিড বিতান ও দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরির বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে।
১৯৯৬ সালে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হন উগ্রপন্থি ইহুদি নেতা বেনইয়ামিন নেতানিয়াহু।
২০০৯ সালের ৩১ মার্চ দ্বিতীয়বারের মতো শপথ নেন। বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।





