পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান তারা।
মুসলিম সম্প্রদায়কে ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেন, 'পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের মুসলমানেরাও সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে ধমীয় বিশ্বাস এবং সেবার কাজে নিয়োজিত হয়েছিলেন।
পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে খুশির ঈদ উদযাপনের সময় ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এখন তারা নিকট প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের খাবার খাবেন।'
তিনি আরো বলেন, 'রমজানের সময়, সবাই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। সারা বিশ্বের মুসলমানদের মতো আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করছি।'
এক মাস রোজার পর চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার ঈদ পালিত হওয়ার কথা রয়েছে।
জেড





