ইসরাইলের অধিবাসী এক মুসলিম নেতাকে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। ইসরাইলের অধিবাসী মুসলমানদের জনপ্রিয় নেতা রায়েদ সালাহ'র বিরুদ্ধে অভিযোগ, তিনি 'পুলিশের কাজে বাধা' দিয়েছেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
তার বিরুদ্ধে আগামী ১২ মে রায় ঘোষণা হতে পারে। ২০১১ সালে জর্ডান ও পশ্চিম তীরের সীমান্তে একটি সুড়ঙ্গ নির্মাণের অভিযোগ তোলা হয় রায়েদের বিরুদ্ধে।
এর আগে গত মাসে তাকে আট মাসের কারাদণ্ড দেয় আদালত। সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়েছিল। ২০০৭ সালে পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে এক ভাষণে তিনি সহিংসতা ছড়িয়ে দেন বলে অভিযোগ করে ইসরাইলি আদালত।
ইসরাইলের নাগরিক রায়েদ সালাহ তার দেশের অবৈধ বসতি নির্মাণের ঘোর বিরোধী। এ ছাড়া পবিত্র আল আকসা মসজিদে ইসরাইলি সেনাদের অভিযানেরও কড়া সমালোচনা করেন তিনি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইসরাইলের জনপ্রিয় মুসলিম নেতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ!