জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনার গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা-সহ এক বেসামরিক নাগরিক, এমনটাই খবর পিটিআই সূত্রে। এছাড়া আহত হয়েছেন আরও তিন জন।

আজ রোববার (২০ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কাশ্মীরের কুপওয়ারা জেলার তানঘার সেক্টরে এ হামলা চালায় পাকিস্তানি সেনারা।

সে সময়ই দুই ভারতীয় সৈন্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিন জন। এছাড়া দু’টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএস