সরকারবিরোধী বিক্ষোভের মুখে রাজধানী কিয়েভ ছেড়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ।
শনিবার কিয়েভে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নিরাপত্তা রক্ষীরা সরে যাওয়ায় সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা।
রাজধানীর অন্যান্য স্থান থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছে নিরাপত্তা বাহিনী। জনগণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে পুলিশ।
ইয়ানুকোভিচের সহযোগীরা বলছেন, রাশিয়ার সীমান্তবর্তী খার্কিভে গেছেন প্রেসিডেন্ট।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও বিরোধীদের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। তাতে দেশটির রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতা ছেড়ে আগাম নির্বাচন ও একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে সম্মত হলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা।
চুক্তি অনুযায়ী ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হলেও ২৫ মের আগে নির্বাচন দাবি করছেন সরকারবিরোধীরা।
শনিবার সকালে পার্লামেন্ট অধিবেশন বসলে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন স্পিকার ভ্লোদোমির রিব্যাক। তার জায়গায় এসেছেন কারাবন্দী বিরোধীদলীয় নেতা ইয়ুলিয়া তেমোশেঙ্কোর মিত্র ওলেকসান্দর তুর্কিনোভ।
গত বছরের নভেম্বরের শেষদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে বড় অংকের ঋণ নেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত দুদিন ধরে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
গত বৃহস্পতিবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ, যাতে অনেক মানুষ হতাহত হন।
গত মঙ্গলবার থেকে দেশটিতে বিক্ষোভ সহিংসতায় পুলিশ ও বিক্ষোভকারীসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
হতাহতের এ ঘটনার পর শুক্রবার সরকার ও বিরোধীদের মধ্যে ওই চুক্তি হয়।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিক্ষোভের মুখে কিয়েভ ছেড়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট
সরকারবিরোধী বিক্ষোভের মুখে রাজধানী কিয়েভ ছেড়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ। শনিবার কিয়েভে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নিরাপত্তা রক্ষীরা সরে যাওয়ায় সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা।
সড়ক অবরোধ মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে সংশ্লিষ্ট ও আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
গণমাধ্যমে রাষ্ট্রীয় অর্থায়নের পরিকল্পনার বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রে ব্যাপক বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের অর্থায়নব্যবস্থা পরিবর্তনের সরকারি পরিকল্পনার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে সরকার।
বিক্ষোভ মোকাবিলায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, অশ্বারোহী ইউনিট, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের
ফ্রান্স ও ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির সংকট এবং সরকারি ব্যয় কমানোর পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে জড়িত তরুণদের অভিভাবকদের আর্থিক দায়বদ্ধতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই দেশের সরকার। ইতালিতে এ বিষয়ে নতুন পদক্ষেপ অনুমোদন করা হয়েছে। ফ্রান্সেও একই ধরনের একটি খসড়া আইন নিয়ে আলোচনা হবে ২৭ অক্টোবর।
















