নিছকই উড়ো ফোনের তামাশা। অপহরণের ভুয়ো গল্প। তার জেরে হৃদরোগে প্রাণ গেল ৫৭ বছরের প্রৌঢ়ের। ভারতের কলকাতার বালিগঞ্জ থানা এলাকার ঘটনা। যিনি ফোন করেছিলেন, তিনি গঙ্গাসাগরের বাসিন্দা। আপাতত যার ঠাঁই পুলিশ লক-আপে। আর যার প্রাণ গেল, তার পরিবার শোকে পাথর। এ ধরণের তামাশার চরম মাশুল দিল তারা।
১৬ মে বিকেল সাড়ে চারটে। বালিগঞ্জের মে ফেয়ার রোডের বাসিন্দা, পেশায় পরিবহণ ব্যবসায়ি ৫৭ বছরের পরমজিত সিং জাগ্গির কাছে এক ব্যক্তির ফোন আসে। নিজেকে গঙ্গাসাগরের বাসিন্দা দাবি করে ওই ব্যক্তি তাকে জানায়, তার ছেলে অমরদীপ সিং-কে অপহরণ করা হয়েছে।
মুক্তিপণ বাবদ ৭ লক্ষ টাকাও দাবি করে অরুণ গিরি নামের একত্রিশ বছরের ওই যুবক। ঘটনাচক্রে সে সময় কর্মসূত্রে সিঙ্গাপুর ছিলেন অমরদীপ। আন্তর্জাতিক রোমিং না থাকায় তাকে ফোনেও পাননি বাবা । ছেলের অপরহণ হয়েছে এই ধরণায় হৃদরোগে আক্রান্ত হন পরমজিত। বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অমরদীপের কাছে লিখিত অভিযোগ পেয়ে সক্রিয় হয় বালিগঞ্জ থানা। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে মোবাইল টাওয়ারের সূত্র ধরে খোঁজ মেলে অরুণ গিরির। শুক্রবার রাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে বালিগঞ্জ থানার বিশেষ বাহিনী। আটক যুবককে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের বলছে, যারা নিছক মজা করার জন্য এ ধরণের ফোন করেন, অরুণ গিরির ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত।
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
এক হুমকিতে এক মানুষ হত্যা
নিছকই উড়ো ফোনের তামাশা। অপহরণের ভুয়ো গল্প। তার জেরে হৃদরোগে প্রাণ গেল ৫৭ বছরের প্রৌঢ়ের। ভারতের কলকাতার বালিগঞ্জ থানা
নড়াইলে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি প্রহলাদ খানের জামাতা রুহিন আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।
‘ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করছেন আইজিপি’: হাসনাত আবদুল্লাহ
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ারও করব’—এমন বক্তব্যের সমালোচনা করে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে পুলিশকে আবারও ঠেলে দিয়ে পুরো বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা চলছে।
সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এবং ভারতের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তের সানিয়াজান নদীতে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বা স্টান গ্রেনেড ছুড়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক বিজেপি বিধায়ক বাংলাদেশিদের লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করেছেন এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।
ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রোববারই (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প।
ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের
তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পদক্ষেপগুলো পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলোই নিচ্ছেন।
















