আমেরিকার জন্য ৯/১১-এর চেয়েও বড় হুমকি হয়ে উঠেছে যোদ্ধা গোষ্ঠী ইসলামিক স্টে (আইএস)। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল এ আশঙ্কার কথা জানান। একইসঙ্গে আএইএস-এর বিরুদ্ধে পেন্টাগন অভিযান অব্যাহত রাখবে বলেও জানান হ্যাগেল।
আমেরিকা এ পর্যন্ত যে সব চ্যালেঞ্জের মোকাবেলা করেছে তাদের তুলনায় আইএস অনেক বেশি আধুনিক এবং অনেক বেশি অর্থের যোগান তাদের রয়েছে বলে উল্লেখ করেন চাক হ্যাগেল।
তিনি জানান, একে নিছক সন্ত্রাসী গোষ্ঠী বলা যাবে না বরং তার চেয়েও তারা বেশি কিছু। আইএস-এর মোকাবেলায় আমেরিকাকে সব কিছুর জন্য প্রস্তুত থাকবে হবে বলেও জানান তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আইএস-এর কথিত আদর্শ রয়েছে এবং একই সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক কৌশল ও সামরিক শক্তি। সব মিলিয়ে এটি আমেরিকার জন্য নতুন এক মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে জানান তিনি।
এদিকে, জেনারেল ডেম্পসি বলেন, "সিরিয়ায় এ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানো ছাড়া আইএস সংকটের স্থায়ী সমাধান হবে না। এ সংকট আমেরিকা ও তার মিত্রদেরকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে মোকাবেলা করতে হবে।" সূত্র: আইআরআইবি
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





