ব্রেক্সিট গণভোটের সময়ের আরেক শিকার হলেন বৃটিশ ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন লেবার দলের প্রধান জেরেমি করবিন। বলা হয়েছে, জেরেমি করবিনের নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটনোর চেষ্টা করছিলেন হিলারি বেন। তা টের পেয়ে আজ দিনের প্রথমভাগে তাকে বরখাস্ত করেছেন করবিন। ব্রেক্সিট গণভোটের পর আপাতত এটাই মনোযোগের খবর।