এক সৌদি নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে উমরা হজ্জ পালন করেছেন এবং সে ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন। এধরনের দৃশ্য ভাইরাল হওয়ার পর ওই ব্যক্তির প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে।

ভিডিওতে ওই ব্যক্তি বলেন, তিনি উমরা হজ করছেন বলে জানান। এসময় তাকে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা যায়।

এবং তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই তিনি এ উমরা হজ পালন করছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ভিডিও করার সময় ওই ব্যক্তি কাবা ঘর থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থান করছিলেন। ভিডিওতে তিনি বলেন, ‘আমি আমার উমরা হজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে উৎসর্গ করছি এবং তাকে ইসলামের পথে আসার আমন্ত্রণ জানাচ্ছি’।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর তার বিদেশ সফরে প্রথম দেশ হিসেবে সৌদি আরবকে বেছে নেন এবং উভয় দেশ ৩৮ হাজার কোটি ডলারের চুক্তি করে যার মধ্যে অস্ত্রক্রয়চুক্তি বৃহত্তম। সৌদি আরবে ট্রাম্প আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দেন যেখানে আরো ৪০টি মুসলিম দেশের নেতারা যোগ দেন।

এ মাসের প্রথম দিকে এক সৌদি ধর্মীয় নেতা টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যে আল্লাহর কাছে দোয়া করে বলেন, তাকে নিয়ন্ত্রণের জন্যে। ইচ্ছায় বা অনিচ্ছায় যাতে ট্রাম্প মুসলমানদের পক্ষে কাজ করেন এমন দোয়া করেন ওই সৌদি ধর্মীয় নেতা।


জেড