ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউজিএস) জানায়, পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে ৩১৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্টের ১১ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ২০১৩ সালের জুলাইয়ে আচেহ প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে ৩৫ জনের প্রাণহানি ঘটে, গৃহহীন হন বহু মানুষ।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই