দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হলো নেলসন মেন্ডেলার প্রতিষ্ঠিত 'আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস'-এএনসি।
মোট ৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ২২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স।
দেশটির নির্বাচন কমিশন বলছে, ৭২ শতাংশ ভোটারই এসেছিলেন ভোট দিতে।
এএনসির বিজয় প্রেসিডেন্ট জেকব জুমার জন্যেও দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হবার সুযোগ করে দেবে।
এএনসির এই জয় প্রায় নিশ্চিত ছিল বলছেন সংবাদদাতারা।
জাতীয়করণের ঘোর বিরোধী দলটি দেশে এখন বিনিয়োগ বাড়ানো আর নতুন অবকাঠামো তৈরির দিকে মনোনিবেশ করবে বলে জানিয়েছে।
পঞ্চমবারের মতো জয়ী দল এএনসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির।
দেশটিতে বাড়ছে অর্থনৈতিক মন্দা আর বেকারত্ব।
সে নিয়ে ক্ষোভের জন্ম নিলেও তারপরও দলটির উপর থেকে আস্থা হারায়নি দক্ষিণ আফ্রিকার মানুষ।
১৯৯৪ সাল থেকে টানা বিশ বছর ধরে ক্ষমতায় থাকা দলটিকে তারা আবারো জয় এনে দিল।
দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কিংবদন্তি বর্ণবৈষম্য বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর প্রথম ভোট এটি।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী শাসন বা এ্যাপার্থাইডের পতনের বিশ বছরও পূর্ণ হচ্ছে এবছরই।
সেই উৎসবের মাঝেই হলো ভোট।
ওদিকে দেশটির সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক বলেছেন এএনসির অধীনে দক্ষিণ আফ্রিকা সেই এ্যাপার্থাইডের মতোই চলছে।
দেশটির সবধরনের আইনকানুন এক নতুন ধরনের বর্ণবৈষম্যের জন্ম দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
৫ম বারের মতো জয় পেল মেন্ডেলার দল
দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হলো নেলসন মেন্ডেলার প্রতিষ্ঠিত 'আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস'-এএনসি। মোট ৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ২২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স





