সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দুই পুলিশ নিহত হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছে দেশটির স্বাধীনতাকামী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে।
এর আগে, তুরস্কের নিরাপত্তা বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের একটি শহর থেকে দুই পুলিশের মৃতদেহ উদ্ধার করে। প্রাদেশিক গভর্নর ইজ্জেদিন কুচাক জানান, নিহত দুই পুলিশের মাথায় গানশটের গুলির চিহ্ন রয়েছে। তিনি বলেন, দুই পুলিশ নিহতের ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।
নিহত দু'জনের একজন ছিলেন তুরস্কের সন্ত্রাসবিরোধী পুলিশ বিভাগের সদস্য; অন্যজন দাঙ্গা পুলিশ হিসেবে কাজ করছিলেন।
তুরস্কের সানলিরউফা প্রদেশের সুরাক শহরে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও প্রায় ১০০ মানুষ আহত হওয়ার দু দিন পর পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটলো। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএআইএল ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
জেডআই





